সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২২ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মন্ত্রিসভার আকার আরও বাড়ল, কে কোন দায়িত্বে

মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন (বাঁ থেকে) আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। গতকাল বঙ্গভবনে
ছবি: পিএমও

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ল। নতুন করে পাঁচজন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিস্তারিত পড়ুন...

টাওয়ার ছাড়াই মুঠোফোনে যোগাযোগের বাণিজ্যিক অনুমোদন চায় বাংলালিংক

স্টারলিংক ও বাংলালিংকের লোগো

দুর্গম পাহাড়ি এলাকা, চর, দ্বীপ কিংবা সাগরে থাকা মানুষকে মুঠোফোন নেটওয়ার্কের আওতায় আনতে পরীক্ষামূলকভাবে ‘ডিরেক্ট-টু-সেল’ (ডিটুসি) সেবা চালু করেছিল বাংলালিংক। এ কার্যক্রম সফল হয়েছে দাবি করে স্যাটেলাইটভিত্তিক এই সেবা এবার বাণিজ্যিকভাবে চালু করতে চায় অপারেটরটি। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে বাংলালিংক। বিস্তারিত পড়ুন...

পাকিস্তানে যে সংকটে পড়ল আসিম মুনির ও শরিফ-ভুট্টো পরিবার

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি (মাঝে) ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (ডানে) বিশেষ সমাবেশে সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের হাতে ফিল্ড মার্শাল ব্যাটন তুলে দেন। ইসলামাবাদ, মে ২০২৫
ছবি: পাকিস্তানের সরকারি তথ্যবিবরণী/আল–জাজিরার সৌজন্যে

কিছু রাজনৈতিক বন্দীকে শাসকেরা ভয় পান, কারণ তাঁরা জীবিত। আবার কিছু শহীদকে শাসকেরা ভয় পান, কারণ তাঁরা মৃত। কিন্তু ইমরান খান পাকিস্তানের শাসকগোষ্ঠীর জন্য আরও বড় এক রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছেন। তাঁর অস্তিত্বই বর্তমান ব্যবস্থাকে অস্বস্তিতে ফেলেছে। আবার কারাগারে তাঁর মৃত্যু হলে সেই ব্যবস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতে পারে। বিস্তারিত পড়ুন...

‘ডিপজলকেও ডাকা দরকার’, ‘ডলি জহুর আসামি হতে পারে’, আরও যা বললেন সালমান শাহর মা

ছেলের হত্যার বিচার চেয়ে এবার সালমান শাহর মা নীলা চৌধুরী মুখ খুললেন খল অভিনেতা ডিপজল, ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি আরেক খল অভিনেতা শিবা শানুকে নিয়ে। বিস্তারিত পড়ুন...

অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও

রোনালদিনিও
ইনস্টাগ্রাম/রোনালদিনিও

অবসরের ঘোষণা এসেছে ২০১৮ সালে। তবে পেশাদার ফুটবলে সর্বশেষ ম্যাচ খেলেছেন তারও প্রায় তিন বছর আগে। এবার ১১ বছর পর আবারও মাঠে ফিরছেন রোনালদিনিও। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের বয়স এখন ৪৬ বছর। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...