সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ মে, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকা উত্তরে চাঁদা নেওয়ার লোক পাল্টেছে, ‘অদৃশ্য শক্তির’ বাধাও আছে

মোহাম্মদপুরের কাদেরাবাদ আবাসিক এলাকায় প্রতি ফ্ল্যাট থেকে মাসে ময়লার বিল নেওয়া হয় ১৫০ টাকা, যা গত ডিসেম্বরেও ছিল ১০০ টাকা। লালমাটিয়ায় কোথাও নেওয়া হয় ২৫০ টাকা, কোথাও ৩০০ টাকা। মিরপুরের বিভিন্ন সেকশনে ফ্ল্যাটপ্রতি ১০০-১৫০ টাকা আদায় করা হচ্ছে। শেওড়াপাড়ায় প্রতি ফ্ল্যাটের জন্য দিতে হয় ১৫০ থেকে ২০০ টাকা।

বিস্তারিত পড়ুন...

ইসলামী ব্যাংকে এস আলমের এক রহস্যময় সফর

দুপুর ১২টা ৩১ মিনিটে আহসানুল আলমকে চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে দেন এস আলম
ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সেদিন সকাল থেকেই অস্বাভাবিক এক নীরবতা। জ্যেষ্ঠ কর্মকর্তাদের আগের দিনই নির্দেশ দেওয়া হয়েছিল যে সকাল সাড়ে নয়টার মধ্যে দাপ্তরিক পোশাকে উপস্থিত থাকতে হবে, কেউ ছবি তুলতে পারবেন না। একে একে বন্ধ করে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা বাড়ানো হয় কয়েক গুণ। ব্যাংকের ভেতরে গুঞ্জন ছিল, আসছেন ‘তিনি’।

বিস্তারিত পড়ুন...

হামে ছয় মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন

হামের উপসর্গ নিয়ে কেরানীগঞ্জ থেকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সন্তান নূর নাহারকে ভর্তি করিয়েছেন মা স্বর্ণা আক্তার। নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। গতকাল বেলা আড়াইটার দিকে
ছবি: মীর হোসেন

ছয় মাসের নূর নাহার হামে আক্রান্ত। তিন দিন ধরে তীব্র জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছে। হাসপাতালে ভর্তির কথা বলায় স্বর্ণা আক্তারের স্বামী রাসেল (পেশায় ট্রাকচালক) বলেন, ‘আমি পারুম না।’ পাশাপাশি তিনি স্বর্ণা আক্তারকেও হাসপাতালে যেতে মানা করেন।

বিস্তারিত পড়ুন...

৫০ বছর আগে দণ্ডিত ধর্ষক-খুনিকে একটুকরা চুইংগাম কীভাবে ধরিয়ে দিল

আদালতে শুনানি চলাকালে মিচেল গ্যাফ
ছবি: স্ক্রিনশট

মুখ থেকে চিবানো চুইংগাম ফেলে গ্যাফ আসলে নিজের অজান্তে ছদ্মবেশী গোয়েন্দাদের তাঁর ডিএনএ নমুনা দিয়েছিলেন। ১৯৮৪ সালে একটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে তাঁর সংযোগ নিশ্চিত করতে তদন্ত কর্মকর্তাদের গ্যাফের ডিএনএ নমুনার প্রয়োজন ছিল। গত মার্চে দাখিল করা সম্ভাব্য কারণের হলফনামায় এমনটাই উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়

বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল
এএফপি

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আবারও আলোচনায় ইতিহাসের নানা গল্প। ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত হয়েছে ২২টি বিশ্বকাপ। এ সময়ের মধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলেছে ৮০টি দল। তবে নিয়মিত বিশ্বকাপে অংশ নিলেও বেশির ভাগ দলই খুব বেশি দূর এগোতে পারেনি। সেরা দলগুলোর সাফল্যও এক রকম নয়। কেউ একটু বেশি সফল, কেউ কম। আর এই সফল দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই তৈরি হয়েছে অলটাইম র‍্যাঙ্কিং।

বিস্তারিত পড়ুন...