সন্ধ্যায় সারা দিনের খবর  

শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

হামে মৃত্যুর ৫২ শতাংশ ৯ মাসের কম বয়সী

হামে আক্রান্ত ১১ মাস বয়সী জেরিনকে নেবুলাইজ করছেন মা। ভোলায় ৪ দিন চিকিৎসার পর গত শুক্রবার শিশুটিকে বাংলাদেশ শিশু হাসপাতালে আনা হয়। গতকাল দুপুরে
ছবি: মীর হোসেন

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম নিয়ে ভর্তি রোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ শিশু হামের টিকা পায়নি। অন্য অনুসন্ধানে দেখা গেছে, হামে মারা যাওয়া শিশুদের ৫২ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম ও টিকা নিয়ে আরও গভীর অনুসন্ধান হওয়া দরকার। বিস্তারিত পড়ুন...

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালাচ্ছে দুদক
ছবি: দুদকের কাছ থেকে পাওয়া

দুদক জানায়, সকালে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ির ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপ দেখে ফেরার পর ইরানে হামলা নিয়ে কড়া বার্তা ট্রাম্পের, আরেক মার্কিন সেনাসদস্য নিহত

১৮ জুলাই ইরানের হামলার পর কুয়েতের মাঙ্গাফেতে একটি তেল স্থাপনার কাছে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে
ছবি: রয়টার্স

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত শনিবার ইরাকের উত্তরাঞ্চলে ইরানের হামলায় একজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এর আগের দিন জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় আরও এক মার্কিন সেনাসদস্য নিখোঁজ হন। বিস্তারিত পড়ুন...

ফাইনালে হেরে স্পেনের দুই ফুটবলারকে মারলেন পারদেস, কী হয়েছিল সেখানে

গাভিকে মারছেন পারদেস
রয়টার্স

ফাইনালে স্পেনের কাছে হারার পর মেজাজ হারিয়ে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভিকে মেরেছেন এই আর্জেন্টাইন। এ নিয়ে ফুটবল মহলে চলছে সমালোচনার ঝড়। কী হয়েছিল সেখানে? বিস্তারিত পড়ুন...

শাকিরা, টম ক্রুজ থেকে বিটিএস—বিশ্বকাপের ফাইনালে আলো ছড়ালেন কারা

খেলার আগে মাঝবিরতিতে এবারের আসর ছিল তারকাময়। গ্যালারিতেও হাজির ছিলেন হলিউড তারকা
কোলাজ

গতকাল রাতে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে এবারের ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। খেলার আগে মাঝবিরতিতে এবারের আসর ছিল তারকাময়। গ্যালারিতেও হাজির ছিলেন হলিউড তারকা। বিস্তারিত পড়ুন...