সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেন দলের তারেক রহমান। আজ সোমবার দুপুরে
ছবি: সাদ্দাম হোসেন

একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে, তা কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে।’ আজ সোমবার দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

চট্টগ্রামের বিভিন্ন মোড়ে কেন ‘গেম অব থ্রোনস’–এর আদলে জামায়াতের আমিরের পোস্টার

চট্টগ্রাম নগরে গেম অব থ্রোনস সিরিজের আদলে আমায়াতের আমিরের পোস্টার। হালিশহরের বড়পুল থেকে তোলা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’–এর সুপরিচিত একটি সংলাপ, ‘উইন্টার ইজ কামিং।’ ২০১১ সালে সিরিজের শুরুতেই শেষ সময়ের সতর্কবার্তা ও বিপদের প্রতীক ইঙ্গিত করে দেওয়া হয় এই সংলাপ। এবার এই স্লোগান দেখা গেল চট্টগ্রামের সড়কে। নগরের বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে এই সংলাপ লেখা ব্যানার। তবে সিরিজের মূল চরিত্রের স্থানে দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি। বিস্তারিত পড়ুন...

এপস্টেইন ফাইলসে নারীর সঙ্গে ‘মেলানিয়া’ প্রামাণ্যচিত্রের পরিচালক র‍্যাটনারের ছবি

জেফরি এপস্টেইনসহ আরও দুই নারীর সঙ্গে মেলানিয়া ট্রাম্পের প্রামাণ্যচিত্রের পরিচালক ব্রেট র‍্যাটনার
ছবি: মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তৈরি নতুন প্রামাণ্যচিত্রের পরিচালক ব্রেট র‍্যাটনারকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এ সময় জেফরি এপস্টেইনসহ আরেক তরুণীও ছিলেন। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত কিছু ছবিতে এমন দৃশ্য সামনে এসেছে। বিস্তারিত পড়ুন...

৯০ বছর বয়সে গ্র্যামি পেলেন দালাই লামা

দালাই লামা
ফাইল ছবি: রয়টার্স

তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা এবার ৯০ বছর বয়সে প্রথমবারের মতো জিতলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’র জন্য এ পুরস্কার পান তিনি। আজ সকালে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় বসেছিল গ্র্যামির ৬৮তম আসর। সেখানেই এ পুরস্কার পান দালাই লামা। বিস্তারিত পড়ুন...

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা, কার কত

১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান
এএফপি

পাকিস্তান সরকার টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার ঘণ্টা তিনেক পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি প্রতিক্রিয়া দিয়েছে। তাদের সেই বার্তায় পাকিস্তানকে না খেলার ‘সুদূরপ্রসারী প্রভাবের’ কথা যেমন মনে করিয়ে দেওয়া হয়েছে, তেমনি আছে ‘গ্রহণযোগ্য সমাধান’ খোঁজার আশ্বাসও। বিস্তারিত পড়ুন...