সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

১

১৪ বছরের ভোগান্তি, ৩ হাজার কোটি টাকা ব্যয়, অতঃপর প্রকল্প বাতিল

প্রকল্পটিতে ছিল সড়কের মাঝখান দিয়ে শুধু বিশেষ বাস চলাচল করবে। এতে যানজট ও সিগন্যালে আটকে থাকতে হবে না। চার বছরের প্রকল্প ১৪ বছর চলছে। বাসও নামেনি, দুর্ভোগও যায়নি। এই হলো বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের অবস্থা। গত ১৮ মে টঙ্গীর আবদুল্লাহপুর চৌরাস্তায়
ফাইল ছবি

১৪ বছর ধরে নির্মাণকাজ চলেছে। ব্যয় হয়েছে ২ হাজার ৮১১ কোটি টাকা। অথচ যে বিশেষ বাস চালানোর জন্য প্রকল্পটি নেওয়া হয়েছিল, সেই বাসই চালু হয়নি। উল্টো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার পথে যানজট ও মানুষের ভোগান্তি বেড়েছে। এবার প্রকল্পটি বাতিল করে বিদ্যমান অবকাঠামোকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত পড়ুন...

২

গুরুতর আহত রুবিনা হাসপাতালে, স্বামী ও মেয়ের মৃত্যুর খবর জানেন না

স্বামী শহিদুল ইসলাম ও মেয়ে তাছফিয়া খাতুনের সঙ্গে রুবিনা আক্তার। দুর্ঘটনায় স্বামী ও মেয়ে নিহত হয়েছেন
ছবি: পরিবারের সৌজন্যে

স্বামী ও দুই সন্তানকে নিয়ে বড় বোনের বাসায় পূজার ছুটি কাটাতে যাচ্ছিলেন রুবিনা আক্তার (৩৬)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে। রুবিনা ও তাঁর ছেলে লাবিব হোসেন (১০) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। রুবিনাকে এখনো তাঁর স্বামী-সন্তানের মৃত্যুর খবর জানানো হয়নি। বিস্তারিত পড়ুন...

৩

পাইপে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, পশ্চিমা-সমর্থিত বাহিনী কীভাবে হত্যা করল গাদ্দাফিকে

মুয়াম্মার গাদ্দাফি
ফাইল ছবি: রয়টার্স

এক বা দুই নয়, টানা ৪২ বছর ছিলেন ক্ষমতায়। ছিলেন দোর্দণ্ড প্রতাপশালী। তবে শেষ পরিণতিটা মোটেও ভালো হয়নি। জীবনের শেষ সময়ে নর্দমার পাইপ থেকে আটক করা হয় তাঁকে। নেওয়া হয় টেনেহিঁচড়ে। এরপর গুলি, মৃত্যু। ক্ষতবিক্ষত করা হয় তাঁর শরীর। তিনি আফ্রিকার দেশ লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি। তাঁর জীবনের শেষ কয়েকটা ঘণ্টায় কী ঘটেছিল, তা আজও রহস্য। বিস্তারিত পড়ুন...

৪

জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর

পর্তুগাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো
এএফপি

ফিফা আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেও চূড়ান্ত শাস্তির বিষয়ে তখন কিছু জানায়নি। রোনালদো জাতীয় দল ছেড়ে যাওয়ার প্রায় তিন সপ্তাহ পর গতকাল তাঁকে ৩০ দিন নিষিদ্ধ করার পাশাপাশি ২৫৫ ইউরো (৩৫ হাজার ৩০০ টাকা) জরিমানা করে এফপিএফ। বিস্তারিত পড়ুন...

৫

ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান

ন্যাড়া করার পর স্বামী ও ছেলের সঙ্গে সামিয়া আফরিন। ছবি: সামিয়ার সৌজন্যে

২০২২ সালে প্রথম কোলন ক্যানসার ধরা পড়ে সামিয়ার। চিকিৎসকের পরামর্শে ওই বছরের এপ্রিলে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে পরীক্ষায় জানা যায়, ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। সেখানকার চিকিৎসায় সাড়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন সামিয়া। কিন্তু নিয়মিত ফলোআপের মধ্যে জেনেটিক পরীক্ষায় আবার ক্যানসার ধরা পড়ে। এবার ওভারিয়ান ক্যানসার। বিস্তারিত পড়ুন...