শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আজ বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহারের উদ্বোধন হয়েছে। আজকের অনুষ্ঠানেই ঘোষণা হয়েছে, আগামী সেপ্টেম্বর চালু হচ্ছে ‘টাকা-রুপি কার্ড’। আজ এ-সংক্রান্ত খবরটিতে পাঠকের বেশ আগ্রহ ছিল। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় কাঁঠালের বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। এর নেপথ্যের ঘটনা নিয়ে ‘সুনামগঞ্জে চারজন নিহতের ঘটনা শুধু কাঁঠালের জন্য, নাকি অন্য কিছু’ শিরোনামের খবরে পাঠকের আগ্রহ দেখা গেছে। এর বাইরে আজ আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘টাকা-রুপিতে আমরা ডুয়েল কারেন্সি কার্ড চালুর প্রক্রিয়ার মধ্যে আছি। সেপ্টেম্বরে এটি চালু করা যাবে।’ ডলার সাশ্রয়ের অংশ হিসেবে কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত পড়ুন...
‘কাঁঠাল’ আলোচনায় এলেও এই দুই গোষ্ঠীর মধ্যে মাসখানেক আগে ‘লিচু’ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল। এক পক্ষের এক শিশুকে অন্য পক্ষের আরেক লোক ‘লিচু’ বলে উপহাস করায় উত্তেজনা দেখা দেয়। বিস্তারিত পড়ুন...
ওটিভিতে দেখা গেছে, ছিমছাম সাজে, শাড়ি পরা লিসা ঝটপট খবর পড়ছেন। দেখে বোঝার উপায় নেই—লিসা নারী নন, কৃত্রিম বৃদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। বিস্তারিত পড়ুন...
এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজির লাগিয়ে দেওয়া ২০ কোটি ইউরোর ট্রান্সফার ফির ট্যাগের শর্ত পূরণ করে এই মুহূর্তে এমবাপ্পেকে নিতে চাইছে না ইউরোপের সফলতম ক্লাবটি। বিস্তারিত পড়ুন...
এর আগে দক্ষিণি সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচেছিলেন উর্বশী। এর জন্য দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ভারতের আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’-এর আইটেম গানেও তাঁকে দেখা যাবে। বিস্তারিত পড়ুন...