‘এমবাপ্পের এমন আচরণ অসম্মানজনক’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘুরতে গেছেন এমবাপ্পেছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেও ফুটবল বিশ্বের সব আকর্ষণের কেন্দ্রে ছিল লিওনেল মেসির দলবদল। পিএসজি ছেড়ে কোথায় যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক, এমনটাই ছিল প্রশ্ন। এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের দিকে।

আগামী মৌসুমের পর আর পিএসজিতে থাকতে চান না, প্যারিসের ক্লাবটিকে চিঠি দিয়ে এটা জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। এরপর তাঁকে বিক্রি করতে উঠেপড়ে লেগেছে পিএসজি। কারণ, এবারের দলবদলে বিক্রি করতে না পারলে আগামী মৌসুমে তিনি হয়ে যাবেন মুক্ত খেলোয়াড়। তখন যে ট্রান্সফার ফি পাবে না দলটি।

এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজির লাগিয়ে দেওয়া ২০ কোটি ইউরোর ট্রান্সফার ফির ট্যাগের শর্ত পূরণ করে এই মুহূর্তে এমবাপ্পেকে নিতে চাইছে না ইউরোপের সফলতম ক্লাবটি। তারা হয়তো এমবাপ্পের মুক্ত খেলোয়াড় হওয়ার অপেক্ষায় আছে।

আরও পড়ুন
পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে
ছবি: রয়টার্স

এমবাপ্পে নিজেও এবারের দলবদলে কোথাও যেতে চান না। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তিতে একটি শর্ত আছে এ রকম—ক্লাব ছাড়ার আগে চুক্তির মেয়াদ শেষ করলে ‘আনুগত্য’ বোনাস হিসেবে ছয় কোটি ইউরো পাবেন। এমবাপ্পের মা চান না তাঁর ছেলে এই অর্থ হারাক। সব মিলিয়ে এমবাপ্পে চুক্তির মেয়াদ শেষ করেই প্যারিস ছাড়তে চান।

ফরাসি স্ট্রাইকারের এমন আচরণ নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা। ওয়েস্ট হ্যাম ও লাৎসিওর সাবেক ফুটবলার পাওলো দি কানিও বলেছেন, ‘২০ বা ৩০ কোটি ইউরো আয়ের পর পিএসজির সঙ্গে এমবাপ্পের এমন আচরণ অসম্মানজনক...অবশ্য সবাই-ই বেশি আয় করতে চায়।’

আরও পড়ুন
ছুটিতে ক্যামেরুনে বাবার গ্রামে ঘুরতে গেছেন কিলিয়ান এমবাপ্পে
ছবি : এএফপি

দি কানিও এরপর যোগ করেন, ‘সমর্থক, ক্লাব আর এর সম্মানের ব্যাপার আছে। যেটা ২০০ কোটি ইউরো দিয়েও কেনা যায় না। সে কিছুকেই শ্রদ্ধা করছে না। গত বছর এমন পরিস্থিতির সুবিধা নিয়েছে সে, এবারও সেটাই করছে। রিয়াল মাদ্রিদে লাখ লাখ ইউরো আয় করতে আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হিসেবে যাওয়ার হুমকি দিচ্ছে।’

পিএসজির এমন অবস্থার জন্য তারাই দায়ী বলেও মন্তব্য করেছেন দি কানিও, পিএসজিই নিজেদের এ পরিস্থিতিতে নিয়ে গেছে। তারাই তো তাঁকে নষ্ট করেছে। এখন তাঁকে ক্ষতিটা যত সম্ভব কমাতে হবে এবং একটি সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে এমবাপ্পের আচরণ নিয়ে সমালোচনা করেছেন পিএসজির সাবেক ক্রীড়া পরিচালক লিওনার্দো।

আরও পড়ুন