শুভ সকাল। আজ ১৬ এপ্রিল, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ঘটনাটি নিয়ে বিভাগীয় মামলার তদন্তে কায়সার কোরায়েশীর অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিকের মতিঝিল বিভাগের উপকমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। নিউইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিন বুধবার এ তালিকা প্রকাশ করে।
রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অটোরিকশা থেকে নামার পরই পথশিশুদের দলটিকে পাওয়া গেল। তারা আমাকে আগে থেকেই চিনত। একটি শিশু বলল, ‘ভাই, আইছেন।’আমি জানতে চাইলাম, সাইদুল (১২) কোথায়?
আগামী পাঁচ বছরে বৈদেশিক ঋণ পরিশোধ বাংলাদেশের ওপরে এক বিরাট অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এই সংবাদ শঙ্কার। হিসাব করে দেখা গেছে যে ২০২৬ থেকে ২০৩০-এই পাঁচ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের জন্য বাংলাদেশকে ২ হাজার ৬০০ কোটি ডলার ব্যয় করতে হবে।
ইরানি বন্দরগুলোয় সব দেশের জাহাজ চলাচলের ওপর মার্কিন অবরোধ আরোপের প্রথম দিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন আলোচিত হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলে এ অবরোধ বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। অর্থাৎ গুরুত্বপূর্ণ এ পথে জাহাজ চলাচল যতটা কমবে বলে মনে করা হয়েছিল, তা হয়নি।