সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ ডিসেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তরুণেরা যেভাবে চিন্তা করছে, তাতে ভালো পরিবর্তন আসবে: প্রধানমন্ত্রী

সিআরআই আয়োজিত তরুণ প্রজন্মের সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠান লেটস টক–এ তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে
ছবি: বাসস

দেশে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য অনেক ছেলেমেয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই তরুণেরা যেভাবে চিন্তা করছে, তাতে দেশে ভালো পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হন। বিস্তারিত পড়ুন...

নিষেধাজ্ঞা নিয়ে ভীতির কারণ নেই, এলে মোকাবিলা করা হবে: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন
ছবি: প্রথম আলো

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসা না আসা নিয়ে এখনই অস্থির বা ভীত হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। আর যদি কিছু আসে, তা বাংলাদেশ মোকাবিলা করবে। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) নেতাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন পররাষ্ট্রসচিব।
বিস্তারিত পড়ুন...

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু ৩১ ডিসেম্বর

মেট্রোরেল
প্রথম আলো ফাইল ছবি

৩১ ডিসেম্বর চালু হবে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হবে। দিনে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করছেন। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। বিস্তারিত পড়ুন...

ধানমন্ডিতে পারলারে গোপন ক্যামেরা, গ্রেপ্তার ৩ জন কারাগারে

গ্রেপ্তার
প্রতীকী ছবি

‘উইমেন্স ওয়ার্ল্ড’ নামের বিউটি পারলারের ধানমন্ডি শাখায় গোপনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্পর্শকাতর ভিডিও ধারণ-সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী এক নারীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত পারলারটিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বিস্তারিত পড়ুন...

৭ জানুয়ারির আয়োজন থেকে যেসব শিক্ষা মিলছে

সরকারি দল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নানা জায়গায় সংঘাত বেড়েই চলেছে
ছবি: প্রথম আলো

শত্রুর (বিএনপি, গণতন্ত্র মঞ্চ, সিপিবি অথবা সরকারবিরোধী যেকোনো দলের নাম পড়া যেতে পারে) মুখে ছাই দিয়ে ৭ জানুয়ারির নির্বাচন নামক আয়োজন প্রমাণ করে দিচ্ছে, দেশে আসলেই চমক লাগানো উন্নয়ন হয়েছে। বিস্তারিত পড়ুন...