সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ সেপ্টেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মাহবুব উদ্দিনের বক্তব্যের একপর্যায়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ মঙ্গলবার হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে
ছবি: ভিডিও থেকে নেওয়া

এক মামলায় আইনজীবীকে পাঁচ লাখ টাকা খরচা আরোপের আদেশের বিষয়টি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের উপস্থাপনের একপর্যায়ে এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। বিস্তারিত পড়ুন…

নির্যাতনের ভিডিও ভাইকে পাঠিয়ে বলেছিলেন, ‘বোনকে নিয়ে যাও’, দুই দিন পরে পেলেন মৃত্যুর খবর

মুক্তা ইসলাম
ছবি: পরিবারের কাছে পাওয়া

মুক্তা ইসলামকে নির্যাতনের একটি ভিডিও তাঁর ভাই তানভীর রহমানের মুঠোফোনে পাঠিয়েছিলেন স্বামী সোহেল শিকদার। সঙ্গে লিখেছিলেন, ‘তোমার বোনকে নিয়ে যাও।’ স্বজনেরা পরে খিলক্ষেতের বাসায় গিয়ে মুক্তাকে আর জীবিত পাননি। বিস্তারিত পড়ুন…

ইতালিতে হামলা ও হেনস্তা, অভিনেত্রী বাঁধন বললেন ‘আমাকে দমানো সহজ নয়’

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিস্তারিত পড়ুন…

ইমরান খান কি ভুট্টোর ভাগ্য বরণ করতে যাচ্ছেন

ইমরান খান ও জুলফিকার আলী ভুট্টো

অনেকটা অনুরূপ ইতিহাসের দেখা মিলছে এখন ইমরানের বেলায়। দেশটির তরুণ-তরুণীরা একসময় তাঁর নেতৃত্বে ‘হাকিকি আজাদি’র (প্রকৃত স্বাধীনতা) স্বপ্ন দেখত। কিন্তু সামরিক আমলাতন্ত্র তখন শরিফ ও ভুট্টো বংশকে কোণঠাসা করতে তাঁকে কাজে লাগানোর কৌশল নেয়। এখন ওই দুই বংশকে দিয়েই নিশ্চিত করা হচ্ছে তাঁর কারাভোগ ও নিপীড়ন। বিস্তারিত পড়ুন…

পাকিস্তান ক্রিকেটের আসল ‘খলনায়ক’ কে, মুখ খুললেন পদত্যাগ করা সাবেক কোচ

গত দুই সপ্তাহে পাকিস্তান দলের ইংল্যান্ড সফর যেন এক কমেডি নাটকে রূপ নিয়েছে। আর তা দেখে যদি জেসন গিলেস্পির মুখে একটা তিক্ত হাসির ঝিলিক ফুটে উঠছে। পাকিস্তান ক্রিকেটের ভেতরে কী চরম বিশৃঙ্খলা বাসা বেঁধে থাকে, তা তো আর অস্ট্রেলীয় এই কিংবদন্তির অজানা নয়। বিস্তারিত পড়ুন…