আর্থিক সহায়তা পেলেন সড়ক দুর্ঘটনায় আহত শরীফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীফুল ইসলাম রুবেল মিয়ার পক্ষে অর্থ সহায়তা গ্রহণ করেন ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের মহাব্যবস্থাপক (অপারেশন ও টেকনিক্যাল) মো. ওয়াহীদুজ্জামান
ছবি: সংগৃহীত

সম্প্রতি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাত মাসের সন্তান হারানো শরীফুল ইসলাম রুবেল মিয়াকে আর্থিক সহায়তা দিয়েছে তিনটি প্রতিষ্ঠান। তাঁর পক্ষে অর্থ গ্রহণ করেন ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের মহাব্যবস্থাপক (অপারেশন ও টেকনিক্যাল) মো. ওয়াহীদুজ্জামান। বিজ্ঞপ্তি

ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন শরীফুল ও তাঁর স্ত্রী অমি আক্তার। অমির বাঁ পা কাটা পড়ে। বর্তমানে দুজনই ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন।

শরীফুল নরসিংদীর পলাশ উপজেলায় বাস্তবায়নাধীন ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের (জিপিইউএফপি) সাধারণ ঠিকাদার এমএইচআই এবং সিসি৭–এর নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), চায়না ন্যাশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, করপোরেশন সেভেন লিমিটেড (সিসি৭) এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমএইচআই) পক্ষ থেকে সাড়ে চার লাখ টাকা দেয়া হয়।

অর্থসহায়তা প্রদানের সময় সিসি৭–এর পক্ষ থেকে সেফটি ডিরেক্টর ইয়াং জিয়াওজিং ও বিজনেস ম্যানেজার শাং মিন এবং এমএইচআইয়ের পক্ষে মেজর (অব.) রাব্বী উপস্থিত ছিলেন।

গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সাত মাসের শিশু সিন্নাতুর নূর মা-বাবার সঙ্গে বাসে যাচ্ছিল।

তাঁদের বহনকারী বেপরোয়া বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। মা অমি আক্তারের বিলাপের সুযোগ ছিল না, কারণ তাঁর বাঁ পা কাটা পড়েছে। বাবা রুবেল মিয়াও আহত হন।

আরও পড়ুন