এখনো পর্যন্ত নৌকায় চড়লেন ২১১ জন
মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করছেন।
দলীয় মনোনয়নের চিঠি যাঁরা পেয়েছেন, তাঁদের একটি তালিকা আওয়ামী লীগ সূত্রের কাছ থেকে পেয়েছে প্রথম আলো। এই তালিকা প্রথম আলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। তবে আওয়ামী লীগ শিগগির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। এখনো পর্যন্ত ২১১টি আসনে যাঁরা নৌকা প্রতীক নিয়ে লড়বেন, আওয়ামী লীগের দলীয় সূত্রে তাঁদের নাম পাওয়া গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের পক্ষ থেকে ২৩০ জনকে মনোনয়ন দেওয়া হবে। এসব প্রার্থী আওয়ামী লীগের একক প্রার্থী। বাকি আসনগুলো জোট বা মহাজোটের প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হবে।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আজ বা কালকের মধ্যে জোটের সঙ্গে প্রার্থীর বিষয়টি চূড়ান্ত করবে আওয়ামী লীগ। পরে জোটের শরিক দলগুলো তাদের নিজেদের মতো করে প্রার্থীর নাম ঘোষণা করবে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম দেওয়া হলো—
ঢাকা বিভাগ:
ঢাকা-১: সালমান এফ রহমান, ঢাকা-২: কামরুল ইসলাম, ঢাকা-৩: নসরুল হামিদ বিপু, ঢাকা-৫: হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৭: হাজী সেলিম , ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০: শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১১: এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১২: আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৩: সাদেক খান, ঢাকা-১৪: আসলামুল হক, ঢাকা-১৫: কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬: মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৮: সাহারা খাতুন, ঢাকা-১৯: ডা. এনামুর রহমান, ঢাকা-২০: বেনজীর আহমেদ।
টাঙ্গাইল-১: ড. আবদুর রাজ্জাক, টাঙ্গাইল-৩: আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪: হাসান ইমাম খান, টাঙ্গাইল-৫: মো. সানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬: আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭: একাব্বর হোসেন, কিশোরগঞ্জ-১: সৈয়দ আশরাফুল ইসলাম/মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ-২: নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৪: রেজোয়ান আহাম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫: আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬: নাজমুল হাসান পাপন, মানিকগঞ্জ-১: এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২: মমতাজ বেগম, মানিকগঞ্জ-৩: জাহিদ মালেক স্বপন, মুন্সিগঞ্জ-২: সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ-৩: অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
গাজীপুর-১: আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২: জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩: ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫: মেহের আফরোজ চুমকী, নরসিংদী-১: নজরুল ইসলাম হীরু, নরসিংদী-২: আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী-৩: জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-৪: নুরুল মজিদ আহমেদ হুমায়ুন, নরসিংদী-৫: রাজিউদ্দিন আহমেদ রাজু, নারায়ণগঞ্জ-১: গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪: এ কে এম শামীম ওসমান।
রাজবাড়ী-১: কাজী কেরামত আলী, রাজবাড়ী-২: মো. জিল্লুল হাকিম, ফরিদপুর-১: মনজুর হোসেন, ফরিদপুর-৩: খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪: কাজী জাফরুল্লাহ, গোপালগঞ্জ-১: ফারুক খান, গোপালগঞ্জ-২: শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩: শেখ হাসিনা, মাদারীপুর-১: নূর ই আলম চৌধুরী লিটন, মাদারীপুর-২: শাজাহান খান, মাদারীপুর-৩: আবদুস সোবহান গোলাপ, শরীয়তপুর-১: ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২: এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩: নাহিম রাজ্জাক।
চট্টগ্রাম বিভাগ:
ব্রাহ্মণবাড়িয়া-১: বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৩: র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪: আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫: মো. এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া-৬: এ বি তাজুল ইসলাম, কুমিল্লা-১: মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-২: সেলিমা আহমাদ মেরী, কুমিল্লা-৩: ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪: রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫: আবদুল মতিন খসরু, কুমিল্লা-৬: আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭: আলী আশরাফ, কুমিল্লা-৯: মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০: আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১: মুজিবুল হক।
চাঁদপুর-১: মহিউদ্দীন খান আলমগীর/গোলাম হোসেন, চাঁদপুর-২: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩: দীপু মনি, চাঁদপুর-৪: মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, ফেনী-২: নিজামউদ্দিন হাজারী, নোয়াখালী-১: এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২: মোর্শেদ আলম, নোয়াখালী-৩: মো. মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৫: ওবায়দুল কাদের, লক্ষীপুর-৩: এ কে এম শাহজাহান কামাল, চট্টগ্রাম-১: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৭: হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯: মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্রগ্রাম-১৩: সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কক্সবাজার-১: জাফর আলম, কক্সবাজার-২: আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩: সাইমুম সারোয়ার কমল, কক্সবাজার-৪: শাহিনা আক্তার চৌধুরী, খাগড়াছড়ি: কুজেন্দ্র লাল ত্রিপুরা, বান্দরবান: বীর বাহাদুর উসৈ সিং।