ঘাটাইলে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শেখশিমুল গ্রামে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা আবদুল ছালাম (৫৫) গতকাল বুধবার মারা গেছেন। তিনি উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন।
নিহত ছালামের ভাগনে শফিকুল ইসলাম জানান, গত সোমবার রাতে শেখশিমুল বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী পেছন থেকে ছালাম মামার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা মামার শরীরের বিভিন্ন স্থানে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে।
রাতেই তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে গতকাল তিনি মারা যান।