ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগানুশীলনে ক্রীড়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতা, গায়কসহ তারকারা অংশ নেন
ছবি: সংগৃহীত

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে যোগানুশীলনের মধ্য দিয়ে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস (আইওয়াইডি) উদ্‌যাপিত হয়েছে। প্রায় এক হাজার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা নানান ধরনের যোগ এবং যোগাসন প্রদর্শন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন যোগ প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ দিবসের এ উদ্‌যাপনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, গায়কসহ তারকারা অংশ নেন।

এ ছাড়া অন্যান্য যোগ সংস্থা এবং ইনস্টিটিউটও আজকের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি