সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। তদন্ত শেষ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে প্রতিবেদন আদালতে দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আরও পড়ুন

‘প্রাণীর প্রতি অবহেলা সব সময়’ শিরোনামে ৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটিসহ বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ, ১টি সিংহীসহ ১৩টি প্রাণীর মৃত্যু নিয়ে পৃথক চারটি প্রতিবেদন যুক্ত করে আইনজীবী হারুন অর রশীদ ২ ফেব্রুয়ারি রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আতাউল্লাহ নুরুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

আরও পড়ুন

পরে অরিবিন্দ কুমার রায় প্রথম আলোকে বলেন, সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। কোনো ধরনের বিলম্ব ছাড়াই কমিটি তদন্ত করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দেবে।

রিট আবেদনকারী আইনজীবী হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, সাফারি পার্কে প্রাণীর মৃত্যুতে কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন