বিএনপি-জোট এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৭টি উপজেলার মধ্যে ৬৭টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বিএনপি জোট এগিয়ে আছে। ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে এই জোট সমর্থকরা এখন পর্যন্ত ৩৬টি উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ২৩ উপজেলায় জয় পেয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। এছাড়াও তিনটিতে বিএনপির বিদ্রোহী এবং অন্যান্য পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।


পঞ্চগড় সদরে আওয়ামী লীগের আনোয়ার সাদাত, বোদায় জামায়াতের শফিউল্লাহ, আটোয়ারীতে বিএনপির আব্দুর রহমান ও দেবীগঞ্জে আওয়ামী লীগের হাসানাত জামান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দিনাজপুরের কাহারোলে বিএনপির মামুনুর রশীদ চৌধুরী ও খানসামায় বিএনপির শহীদুজ্জামান শাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নীলফামারীর জলঢাকায় জামায়াতের সৈয়দ আলী, রংপুরের তারাগঞ্জে কোনো দলীয় সমর্থন ছাড়া আনিসুর রহমান, কুড়িগ্রামের উলিপুরে বিএনপির হায়দার আলী, গাইবান্ধার সাঘাটায় জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ এবং গোবিন্দগঞ্জে বিএনপির ফারুক কবির আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বগুড়ার দুপচাঁচিয়ায় জামায়াতের আব্দুল গণি, ধুনটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তোহিদুল আলম, শেরপুরে জামায়াতের প্রার্থী দবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের আব্দুল কাদের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নওগাঁর রানীনগরে বিএনপির আবু ফারুক জেমস ও মহাদেবপুরে বিএনপির আবদুস সাত্তার, রাজশাহীর মোহনপুরে বিএনপির আব্দুস সামাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


নাটোরের সিংড়ায় বিএনপির আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির আয়নুল হক, পাবনার সাঁথিয়ায় জামায়াতের মোখলেসুর রহমান, সুজানগরে আওয়ামী লীগের আবুল কাশেম ও আটঘরিয়ায় জামায়াতের জহুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মেহেরপুর সদরে বিএনপির মারুফ আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া সদরে বিএনপির জাকির হোসেন ও ভেড়ামাড়ায় বিএনপির তৌহিদুল ইসলাম জয়ী হয়েছেন। ঝিনাইদহ সদরে বিএনপি সমর্থিত আব্দুল আলীম, কালীগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর সিদ্দিকী, কোটচাঁদপুরে জামায়াত সমর্থিত তাজুল ইসলাম ও শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থিত মোশাররফ হোসেন শিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

যশোরের অভয়নগরে বিএনপির নুরুল হক মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মাগুড়ার শ্রীপুরে বিএনপির বদরুল আলম, নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের খান শামীমুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনার কয়রায় জামায়াতের তমিজ উদ্দিন ও দিঘলিয়ায় আওয়ামী লীগের নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ভোলার লালমোহনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াসউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।

জামালপুর সদরে বিএনপির আমজাদ হোসেন ও সরিষাবাড়িতে বিএনপির ফরিদ-উল-কবির তালুকদার বেসরকরিভাবে নির্বাচিত হয়েছেন।

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির দেলোয়ার হোসেন ভূইয়া নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জের নিকলীতে আওয়ামী লীগের কারার সাইফুল ইসলাম ও বাজিতপুরে আওয়ামী লীগের ছরওয়ার আলম নির্বাচিত হয়েছেন।

ঢাকার দোহারে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুল হুদা ও নবাবগঞ্জে বিএনপির খন্দকার আবু আশফাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম নির্বাচিত হয়েছেন। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির খন্দকার আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

নরসিংদীর পলাশে আওয়ামী লীগের সৈয়দ জাবেদ হোসেন ও বেলাবতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


রাজবাড়ি সদরে বিএনপির এম এ খালেক, বালিয়াকান্দিতে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ ও পাংশায় আওয়ামী লীগের ফরিদ হাসান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে কোনো দলীয় সমর্থন ছাড়া জানে আলম নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুরের ভেদেরগঞ্জে বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন, জাজিরায় আওয়ামী লীগ সমর্থিত মোবারক আলী শিকদার, ডামুড্যায় আওয়ামী লীগ সমর্থিত আলমগীর হোসেন ও গোসাইরহাটে আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ নসির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগের আবুল কালাম ও দোয়ারাবাজারে আওয়ামী লীগের ইদ্রিস আলী নির্বাচিত হয়েছেন।

সিলেটের বিশ্বনাথে বিএনপির সোহেল আহমেদ চৌধুরী, গোয়াইনঘাটে বিএনপির আব্দুল হাকিম নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জের বাহুবলে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হাই ও মাধবপুরে বিএনপি সমর্থিত এফ এম শাহজাহান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের আ স ম কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির মাহবুবুল হক, মিরসরাইয়ে বিএনপির সমর্থিত প্রার্থী নুরুল আমিন বেসরকারি নির্বাচিত হয়েছেন।

খাগড়াছড়ি সদরে ইউপিডিএফের চঞ্চুমনি চাকমা, মহালছড়িতে জেএসএসের (এম এন লারমা) বিমল কান্তি চাকমা, রামগড়ে বিএনপি সমর্থিত শহীদুল ইসলাম ভুইয়া, মানিকছড়িতে আওয়ামী লীগ সমর্থিত ম্র্যাগ্য মার্মা জয়ী হয়েছেন।