ল্যান্ডমার্ক হুইস্টলিং উডসে্ নান্দনিক আবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘর যার দক্ষিণমুখী, জীবনে সে স্বর্গসুখী’ বাংলার এই পুরোনো প্রবচনকে মাথায় রেখে আবাসন খাতের প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক নির্মাণ করেছে ল্যান্ডমার্ক হুইস্টলিং উডস্ নামে এক দক্ষিণমুখী আধুনিক আবাসিক প্রকল্প।

বনানী আবাসিক এলাকার অভিজাত পরিবেশে বসবাসের সুযোগ করে দেবে ল্যান্ডমার্ক হুইস্টলিং উডস্। খোলামেলা পরিবেশের এই প্রকল্প যেন প্রকৃতির মধ্যে কোনো এক ভাস্করের পরম যত্নে গড়ে তোলা ভাস্কর্য। দক্ষিণমুখী এই আবাসন প্রকল্পের যেকোনো তলায় দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে চায়ের কাপ হাতে আড্ডা দিতে দিতে সকালে দেখা যাবে সূর্যোদয় আর বিকেলে সূর্যাস্ত।

কাকলী মোড় থেকে খানিক দূরে বনানীর ২৩ নম্বর রোডের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ল্যান্ডমার্ক হুইস্টলিং উডস্। বনানী বিদ্যানিকেতন, সাউথইস্ট ইউনিভার্সিটি ও সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মতো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে হাঁটাদূরত্বে। বনানী কাঁচাবাজারও হাতের কাছেই। বিকেলের খেলা কিংবা সকালের হাঁটা কোনোটির জন্যই যেতে হবে না দূরে—কারণ, ঘরের কাছেই আছে বনানী ক্লাব মাঠ কিংবা বনানী খেলার মাঠ। আর আবাসন প্রকল্পটি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব গাড়িতে মাত্র ১৫ মিনিটের। নামাজের জন্য কাছেই রয়েছে বনানী জামে মসজিদ ও গুলশান সোসাইটি জামে মসজিদ।

আরও পড়ুন

১১ দশমিক ২৭ কাঠার ওপর নির্মিত ল্যান্ডমার্ক হুইস্টলিং উডসে্র ১২ তলা ভবনে চার আকারের অ্যাপার্টমেন্ট রয়েছে। সেগুলো হচ্ছে ২ হাজার ৪১৮ বর্গফুট, ২ হাজার ৫০৭ বর্গফুট ও ২ হাজার ৫২০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট। এ ছাড়া রয়েছে ৪ হাজার ৩০৪ বর্গফুটের ডুপ্লেক্স বা দ্বিতলবিশিষ্ট ফ্ল্যাট। বেসমেন্টে গাড়ি পার্কিং সুবিধাসহ ভবনের বাসিন্দাদের জন্য থাকছে আধুনিক প্রক্ষালনকক্ষ ও রান্নাঘর। আর ঘরের মেঝে থাকছে আমদানি করা টাইলস ও মার্বেল পাথরে মোড়ানো।

ল্যান্ডমার্ক হুইস্টলিং উডসে্ পাওয়া যাবে ছাদবাগান, বারবিকিউ করার আলাদা জায়গা, আধুনিক ব্যায়ামাগার, ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সার্ভিস (আইবিএম), লিফট, জেনারেটর, সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারি, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সুইমিংপুলসহ আধুনিক সুযোগ-সুবিধা।