জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে এ বছর ভ্যাট সম্মাননা পেয়েছে দেশের ৯টি প্রতিষ্ঠান। তিন শ্রেণিতে এসব প্রতিষ্ঠানকে এ বছর সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পর্যায়ে ১২০টি প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতা হিসেবে সম্মাননা পেয়েছে। গতকাল শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতার সম্মাননা পাওয়া ৯ প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননার সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (বাঁ থেকে দ্বিতীয়)। গতকাল রাজধানীর একটি হোটেলে।
২ / ১১
সেবা খাতে সেরা ভ্যাটদাতার সম্মাননা নিচ্ছেন বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর।
৩ / ১১
ব্যবসা শ্রেণিতে সেরা ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে ওয়ালটন।
৪ / ১১
ব্যবসা শ্রেণিতে সেরা ভ্যাটদাতার সম্মাননা নিচ্ছেন ইউনিমার্টের কর্মকর্তারা।
৫ / ১১
উৎপাদন শ্রেণিতে সেরা ভ্যাটদাতার সম্মাননা নিচ্ছেন এসএমসি এন্টারপ্রাইজের কর্মকর্তারা।
৬ / ১১
ব্যবসা শ্রেণিতে সেরা ভ্যাটদাতার সম্মাননা নিচ্ছেন আগোরার কর্মকর্তারা।
৭ / ১১
সেবা শ্রেণিতে সেরা ভ্যাটদাতার সম্মাননা নিচ্ছেন আইএফআইসি ব্যাংকের এমডি শাহ এ সারওয়ার।
৮ / ১১
সেবা শ্রেণিতে সেরা ভ্যাটদাতার সম্মাননা নিচ্ছেন নগদ লিমিটেডের কর্মকর্তারা।
৯ / ১১
উৎপাদন শ্রেণিতে সেরা ভ্যাটদাতার সম্মাননা গ্রহণ করছেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শীর্ষ এক কর্মকর্তা।
১০ / ১১
উৎপাদন শ্রেণিতে সেরা ভ্যাটদাতার পুরস্কার নিচ্ছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা।
১১ / ১১
জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতা পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে ফটোসেশনে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অন্য অতিথিরা।