সেরা করদাতা ১৪১ ব্যক্তি–প্রতিষ্ঠান

  • ব্যবসায়ী শ্রেণিতে কর কার্ড পাচ্ছেন গোলাম দস্তগীর গাজী, এস এম আশরাফুল আলম, এস এম শামসুল আলম, মো. মাহবুবুর রহমান ও গাজী গোলাম মূর্তজা। 

  • খেলোয়াড় শ্রেণিতে ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও কাজী নূরুল হাসান কর কার্ড পাচ্ছেন।

  • ব্যাংক শ্রেণিতে কর কার্ড পাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ ব্রাঞ্চ, ইসলামী ব্যাংক, এইচএসবিসি ও ডাচ্-বাংলা ব্যাংক। 

আরও পড়ুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২১–২২ করবর্ষে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দেবে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৩ প্রতিষ্ঠান ও ১২টি অন্যান্য। গতকাল বুধবার বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে এনবিআর। ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কর কার্ড ও সম্মাননা দেওয়া হবে। 

কর কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পাবেন। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। এই কর কার্ড হবে এক বছরের। 

কোন শ্রেণিতে কারা কর কার্ড পাচ্ছেন

জ্যেষ্ঠ নাগরিক: হাকিমপুরী জর্দার মালিক মো. কাউছ মিয়া, ড্রাগ ইন্টারন্যাশনালের পরিচালক খাজা তাজমহল, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, এমএসএ স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাহাবুদ্দিন আহমেদ এবং ব্যবসায়ী খন্দকার বদরুল হাসান। 

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা: এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন ও আবু সালেহ মো. নাসিম। 

প্রতিবন্ধী: ঢাকার আকরাম মাহমুদ, সিলেটের মো. মামুনুর রশিদ ও ঢাকার লুবনা নিগার। 

মহিলা: আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান। 

তরুণ: সাফওয়ান সোবহান, আসিফ ইকবাল মাহমুদ, নাসিরুদ্দিন আকতার রশীদ, ওয়ালটনের পরিচালক রাইসা সিগমা হিমা ও রবিন রাজন সাখাওয়াত। 

ব্যবসায়ী: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী; ওয়ালটনের পরিচালক এস এম আশরাফুল আলম ও ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম; ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান এবং গাজী গ্রুপের এমডি গাজী গোলাম মূর্তজা। 

বেতনভোগী: এ শ্রেণির পাঁচজনই একই পরিবারের। তাঁরা হলেন ড্রাগ ইন্টারন্যাশনাল পরিবারের মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন এবং এম এ হায়দার হোসেন। 

চিকিৎসক: জাহাঙ্গীর কবির, এ কে এম ফজলুল হক, প্রাণ গোপাল দত্ত, নার্গিস ফাতেমা এবং এন এ এম মোমেনুজ্জামান। 

সাংবাদিক: চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও বাংলাদেশ প্রতিদিন–এর সম্পাদক নঈম নিজাম। 

আইনজীবী: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌফিকা আফতাব, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি নিহাদ কবির ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। 

প্রকৌশলী: রাজশাহীর মো. জহুরুল ইসলাম, ঢাকার মো. মোখলেছুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ। 

স্থপতি: মোহাম্মদ ফয়েজ উল্লাহ, এনামুল করিম নির্ঝর ও ইয়াফেস ওসমান। 

হিসাবরক্ষক (অ্যাকাউনট্যান্ট): মাশুক আহমেদ, মো. মোক্তার হোসেন ও রাকেশ সাহা। 

নতুন করদাতা: এরিক এম ওয়াকার, ওবায়দুল ইসলাম, নাজমা আক্তার, লুইস এনরিক মায়র্গা মনকাডা, জুমারা বেগম, সাকেব মোহাম্মদ আলী এবং সাদরুদ্দিন আহসান আলী। 

খেলোয়াড়: ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও কাজী নূরুল হাসান। 

অভিনেতা-অভিনেত্রী: মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

শিল্পী (গায়ক-গায়িকা): তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। 

অন্যান্য: নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, মো. মনির হোসেন ও নাফিস সিকদার। 

কর কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পাবেন। ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কর কার্ড ও সম্মাননা দেওয়া হবে। 

প্রতিষ্ঠান পর্যায়ে যারা কর কার্ড পাবে

ব্যাংক: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ ব্রাঞ্চ, ইসলামী ব্যাংক, এইচএসবিসি ও ডাচ্-বাংলা ব্যাংক। 

অ-ব্যাংকিং আর্থিক: ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, আইডিএলসি ফাইন্যান্স, 

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড। 

টেলিকমিউনিকেশন: গ্রামীণফোন। 

প্রকৌশল: বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস (বিএসআরএম) এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। 

খাদ্য ও আনুষঙ্গিক: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাণ ডেইরি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ।

আরও পড়ুন

জ্বালানি: তিতাস গ্যাস, যমুনা অয়েল এবং পেট্রোম্যাক্স রিফাইনারি। 

পাটশিল্প: আকিজ জুট মিলস, আইয়ান জুট মিলস এবং রোমান জুট মিলস। 

স্পিনিং ও টেক্সটাইল: কোটস বাংলাদেশ, প্যারামাউন্ট টেক্সটাইল, নাহিদ কটন মিলস, এসিএস টেক্সটাইল, বাদশা টেক্সটাইলস, অ্যাপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস এবং এনজেড টেক্সটাইল। 

ওষুধ ও রসায়ন: স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস, রেনাটা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। 

প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া: মিডিয়াস্টার লিমিটেড, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, সময় মিডিয়া ও টাইমস মিডিয়া লিমিটেড। 

আবাসন: বে ডেভেলপমেন্টস, কনকর্ড এবং বিটিআই। 

তৈরি পোশাক: স্কয়ার ফ্যাশনস, ইউনিভার্সেল জিনস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস, রিফাত গার্মেন্টস, ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার, প্যাসিফিক জিনস এবং স্নোটেক্স আউটারওয়্যার। 

চামড়াশিল্প: বাটা শু, অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ও লালমাই ফুটওয়্যার।

অন্যান্য: ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি সেখ আকিজ উদ্দিন লিমিটেড, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স ও মেঘনাঘাট পাওয়ার।

এ ছাড়া অন্যান্য করদাতা পর্যায়ে মেসার্স এস এন করপোরেশন, মেসার্স ফখর উদ্দিন আলী আহমদ, মেসার্স মো. জামিল ইকবাল, মেসার্স ছালেহ আহাম্মদ, সেতু কর্তৃপক্ষ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), সেনাকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, আশা, ব্যুরো বাংলাদেশ, ইউনাইটেড ডেভেলপমেন্টস এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার কর কার্ড পাচ্ছে।