মগবাজারে ওয়েসিসের আবাসন প্রকল্পের নির্মাণকাজ প্রায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজারে দ্য ওয়েসিস আবাসন প্রকল্পের ক্রেতাদের সঙ্গে প্রাক্‌-হস্তান্তর সভায় এবিসি রিয়েল এস্টেটের পরিচালক শ্রাবন্তী দত্ত, সৌগত ঘোষসহ অন্যরা
ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজারে প্রায় ১৫ বিঘা জমির ওপর গড়ে ওঠা আধুনিক আবাসন প্রকল্প দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনির নির্মাণকাজ প্রায় শেষ। গত শনিবার এক অনুষ্ঠানে এই প্রকল্পের ক্রেতাদের সঙ্গে প্রাক্-হস্তান্তর বৈঠক করেছেন সংশ্লিষ্ট আবাসন কোম্পানির কর্মকর্তারা।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান এবিসি রিয়েল এস্টেট এবং ইস্পাহানি গ্রুপের প্রতিষ্ঠান ফ্রি স্কুল স্ট্রিট প্রপার্টিজ যৌথ উদ্যোগে ঢাকার ঐতিহ্যবাহী ইস্পাহানি কলোনিতে গড়ে তুলছে দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনি। এই প্রকল্পে ৯টি টাওয়ার বা ভবনে থাকছে ৪৫৭টি অ্যাপার্টমেন্ট। এ ছাড়া ২টি ভূগর্ভস্থ তলায় ৬০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

প্রাক্-হস্তান্তর অনুষ্ঠানে এবিসির পরিচালক শ্রাবন্তী দত্ত ও সৌগত ঘোষ দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনির অ্যাপার্টমেন্টের ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া এবিসির পরিচালক (অপারেশনস) ডি এন চ্যাটার্জী, প্রকল্প পরিচালক মো. মনজুর হোসেন, এবিসি ফ্যাসিলিটিজের প্রধান নির্বাহী মেজর মো. হুমায়ুন আজাদ সরকার, বিপণন মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকল্পটির স্থপতি মো. ফয়েজুল্লাহ, স্ট্রাকচারাল ডিজাইনার অধ্যাপক শামীম জেড বসুনিয়া ওয়েসিস প্রকল্পের পরিবেশবান্ধব অবকাঠামো ও উচ্চ কারিগরি মান নিয়ে কথা বলেন।

দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনির আধুনিক আবাসন প্রকল্প মাত্র পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হতে যাচ্ছে। এ প্রসঙ্গে এবিসির পরিচালক শ্রাবন্তী দত্ত বলেন, ‘সততা, সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই কেবল ব্যবসায়িক ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ থাকা সম্ভব।

সেই নীতি অনুসরণ করেই ৫০ বছরের অধিক সময় ধরে এবিসি নির্মাণ খাতে তাদের সুনাম অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে। এবিসি রিয়েল এস্টেট দ্য ওয়েসিস প্রকল্পকে দেশের আবাসন খাতে অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চায়।’