বৈদ্যুতিক গাড়ির দাম কত, চালানোর খরচ কেমন

বৈদ্যুতিক গাড়ি

তথ্যপ্রযুক্তি পেশাজীবী রাইসুল ইসলাম। তিনি চীনের বিওয়াইডি ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি কিনেছেন প্রায় ৭০ লাখ টাকায়। রাইসুল বলেন, সব মিলিয়ে সর্বশেষ তেলচালিত গাড়িটি চালাতে মাসে তাঁর তেল কেনার পেছনে খরচ হতো ৪০ হাজার টাকা। এখন বৈদ্যুতিক গাড়িটি (প্রয়োজনে তেলেও চালানো যায়) চালাতে মাসে হাজার চারেক টাকা বাড়তি বিদ্যুৎ বিল আসে। আর তেল লাগে ২ হাজার টাকার মতো। এটা হলো বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেলের (ইভি) একজন ব্যবহারকারীর অভিজ্ঞতা।