দেশের বাজারে সোনার দামের নতুন রেকর্ড
দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে সোনার দাম। এবার বাড়ানো হয়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা। তাতে সোনার দামের নতুন রেকর্ড হয়েছে। নতুন দর আজ সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সাধারণত রাতে দেওয়া হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি।