দুই দশক আগের নিয়মে ফিরছে সোনার বাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সোনার দাম নির্ধারণে প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সেটি হচ্ছে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়া। শনিবার প্রথম দফায় সোনার দাম ভরিতে প্রায় ছয় হাজার কমিয়ে সেই পথে কিছুটা অগ্রসর হয়েছে সমিতি। শনিবার সমিতির পরিচালনা পর্ষদের সভা হয়। সভায় সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি, মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।