হারল্যান ঈদ ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহে গোল্ড সেট জিতলেন শ্রাবন্তী আক্তার
দেশে কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ শীর্ষক ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহের বিজয়ী হয়েছেন শ্রাবন্তী আক্তার। তিনি সম্প্রতি ঢাকার বেইলি রোডের সিরাজ ক্যাপিটাল টাওয়ারের হারল্যান আউটলেট থেকে কেনাকাটা করেন। এক হাজার টাকার বেশি কেনাকাটা করার পর স্ক্র্যাচ কার্ড ঘষে তিনি জিতে নেন একটি গোল্ড সেট।
হারল্যানের বেইলি রোড আউটলেটে বিজয়ীর হাতে গোল্ড সেটটি তুলে দেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এই ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে একজন করে বিজয়ী নির্বাচিত হন। এর আওতায় মোট চারজন ক্রেতা তারকাদের হাত থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হারল্যান এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঈদ উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা এক হাজার টাকার কেনাকাটা করেই গোল্ড সেট জেতার সুযোগ পান। পাশাপাশি থাকছে লিমিটেড এডিশন গোল্ড-ইনফিউজড কসমেটিকস।
পুরস্কার পাওয়ার আনন্দে শ্রাবন্তী আক্তার বলেন, ‘আমি প্রথমবারের মতো হারল্যান থেকে কেনাকাটা করেছি। আমার কাছে বিষয়টি স্বপ্নের মতো মনে হচ্ছে। গোল্ড সেট জিততে পেরে আমি খুবই খুশি। এত সহজে এমন মূল্যবান উপহার পাব—কখনো ভাবিনি। এতে আমার ঈদ আরও বিশেষ হয়ে গেল।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হারল্যান স্টোর রিমার্ক এইচবি ও রিমার্ক এলএলসি ইউএসএর একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম কেয়ার ও পারসোনাল কেয়ার পণ্যের একটি রিটেইল চেইন। হারল্যান স্টোরের পণ্য দেশের ১৫০টির বেশি আউটলেট ও ফ্ল্যাগশিপ স্টোরে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও herlan.com-এ ক্রয়াদেশ দিয়েও পণ্য সংগ্রহ করা যায়।