আইবিএফবির নতুন সভাপতি লুতফুন নিসা, সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর ও উৎপল কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নতুন সভাপতি হয়েছেন লুতফুন নিসা সৌদীয়া খান। তাঁর সঙ্গে সংগঠনটির সহসভাপতি হয়েছেন সৈয়দ মুস্তাফিজুর রহমান ও উৎপল কুমার দাস। গত রোববার আইবিএফবির ১৮তম বার্ষিক সাধারণ সভায় নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়।

আইবিএফবির নতুন সভাপতি লুতফুন নিসা সৌদীয়া খান বাংলা ফোন, কমলিঙ্ক ইনফো টেক ও নিউটন ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান। আর নতুন সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান নভো কার্গো সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সহসভাপতি (ফাইন্যান্স) উৎপল কুমার দাস পাওয়ারট্র্যাক গ্রুপের চেয়ারম্যান ও এমডি।

কমিটিতে পরিচালক নির্বাচিত হয়েছেন সাতজন। তাঁরা হলেন থেরাপ বাংলাদেশের পরিচালক মোহাম্মদ শামীম চৌধুরী, সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, ডাওয়ান গ্রুপের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ এরশাদ হুসেন রানা, ইউনাইটেড ইনভেস্টমেন্ট ও ট্রেডিং করপোরেশনের এমডি মোহাম্মদ ফখরুদ্দিন ও ইমপ্রেস কম্পিউটারাইজড লেবেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর কবির, বিজ সলিউশনের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম এবং এস এস ট্রেডিং ও টি এস ড্রেজিংয়ের চেয়ারম্যান ও সিইও এবং ওয়েস্ট্রার্ন মেরিন গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।