পোশাকশ্রমিক মজুরি: মালিকেরা দিতে চান ১৫৮০০ টাকা

গতকাল সোমবার শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালে বিভিন্ন শ্রমিক সংগঠন মজুরি বৃদ্ধি, কারখানা খোলাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করেছে এই শিল্পের মালিকপক্ষ। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফায় সংশোধনের পর মালিকপক্ষ এই প্রস্তাব করে। এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব জমা দেয়। গতকালের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবও সংশোধন করা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া গতকালের সভাটি মুলতবি হয়। মূলতবি সভা আজ আবার শুরু হবে।