কমিউনিটি ও টেকসই নগর গড়ায় অগ্রাধিকার

দেশের স্থাপত্যশিল্পের উন্নয়নের মাধ্যমে উন্নততর শহর, শক্তিশালী কমিউনিটি ও টেকসই নগর গড়ায় অগ্রাধিকার দিচ্ছে শেল্​টেক্​। প্রতিষ্ঠানটির চলমান দুটি প্রকল্পেও এর ছাপ রয়েছে। তা ছাড়া আবাসনের পাশাপাশি বাণিজ্যিক খাতেও নজর রয়েছে। 

ভিঞ্চিয়া শেল্‌টেক্‌ টাওয়ারের একটি অংশে নকশা

শেল্​টেক্​ উইন্ডফ্লাওয়ার 

আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে শেল্‌টেক্‌ উইন্ডফ্লাওয়ারের নকশা

আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে একটি প্লটে প্রায় ৮১ কাঠার বেশি জমির ওপর গড়ে উঠছে ‘শেল্​টেক্​ উইন্ডফ্লাওয়ার’। ১০ তলা (জি+৯) এই কন্ডোমিনিয়াম প্রকল্পে থাকছে ১৯২টি অ্যাপার্টমেন্ট। প্রতিটির আয়তন ১ হাজার ৪৪০ বর্গফুট, বেডরুম তিনটি। ১৯২টি গাড়ি রাখার জায়গা, আটটি লিফট ও তিনটি সিঁড়ি রয়েছে এ প্রকল্পে, যার মধ্যে একটি অগ্নিনির্বাপণ সিঁড়িও থাকার কথা বলছে প্রতিষ্ঠানটি। উইন্ডফ্লাওয়ারকে শুধু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নয়, একটি পূর্ণাঙ্গ কন্ডোমিনিয়ামের পরিবেশ তৈরি করা হবে।

শেল্‌টেক্‌ উইন্ডফ্লাওয়ারের একটি অংশের নকশা

ভিঞ্চিয়া শেল্​টেক্​ টাওয়ার 

তেজগাঁও এলাকার লাভ রোডে গড়ে উঠছে ভিঞ্চিয়া শেল্‌টেক্‌ টাওয়ার। গ্রাফিকসের নকশা

তেজগাঁও বাণিজ্যিক এলাকার লাভ রোডের একটি প্লটে প্রায় ২৫ কাঠার বেশি জমিতে তৈরি হচ্ছে ‘ভিঞ্চিয়া শেল্​টেক্​ টাওয়ার’। দুটি বেসমেন্টসহ ১৪ তলা এই ভবনে থাকছে ৫১টি বাণিজ্যিক ইউনিট, যার আয়তন ৫৪৬ থেকে ৩ হাজার ৮০৯ বর্গফুট। ৬৭টি গাড়ির জায়গা, চারটি লিফট এবং অগ্নিনিরাপত্তা দরজাসহ দুটি সিঁড়ি রাখা হয়েছে। দ্বিউচ্চতার প্রবেশপথ, রিসেপশন, ওপেন স্কাই টেরেস, প্রার্থনার জায়গা, ল্যান্ডস্কেপ, জলাধার, ফায়ার কন্ট্রোল রুম ও ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা থাকছে এই টাওয়ারে।