চতুর্থবার রিহ্যাবের সভাপতি হলেন শামসুল আলামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর শামসুল আলামিন, সভাপতি, রিহ্যাব

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর শামসুল আলামিন। এ নিয়ে টানা চতুর্থবার রিহ্যাবের সভাপতি হলেন তিনি।

নতুন এই কমিটি ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব পালন করবে। কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন কামাল মাহমুদ, নজরুল ইসলাম, লায়ন শরীফ আলী খান, মুহাম্মদ সোহেল রানা ও মো. আবদুল কৈয়ূম চৌধুরী।

রিহ্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সভাপতি ও ছয় সহসভাপতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তার আগে ১০ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯ পরিচালক নির্বাচিত হন। তাঁদের মধ্যে ঢাকার ২৬ ও চট্টগ্রাম অঞ্চলের ৩ জন। ফলে নেতৃত্ব নির্বাচনে আগামী ১০ নভেম্বর সংগঠনটির সাধারণ সদস্যদের ভোটের প্রয়োজন পড়ছে না।

রিহ্যাবের নতুন কমিটির পরিচালকেরা হলেন নাইমুল হাসান, মো. রমজানুল হক, মাহির আলী খান, মো. আল-আমিন, শহীদ রেজা, এম রুহুল আমিন, সৈয়দ মো. জোনায়েদ আনোয়ার, মাসুদ মনোয়ার, মো. আবুল খায়ের, মাসুদা সিদ্দিক রোজী, মো. দিদারুল হক চৌধুরী, রতন কুমার দত্ত, এ এফ এম কামাল উদ্দিন, মো. কামরুল ইসলাম, হামিম আহমেদ চৌধুরী, সেলিম রাজা, এস এম এমদাদ হোসেন, সুলতান মাহমুদ, মাহবুব সোবহান, মো. রাগিব আহসান, মো. কামরুল ইসলাম ও এন এম নূর কুতুবুল আলম।