পরিবেশবান্ধব কারখানা পদক দেবে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার দেশের বিভিন্ন খাতের সেরা পরিবেশবান্ধব কারখানাগুলোকে পুরস্কৃত করবে সরকার। এখন থেকে প্রতিবছর ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ নামে এ পদক দেওয়া হবে। প্রতিবছর ৩০টি করে কারখানা এই পদক পাবে। মুজিব বর্ষ উপলক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার একটি নীতিমালা প্রকাশ করেছে।
পদক দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হবে সেগুলো হচ্ছে: কারখানায় সহজে সূর্যের আলো আসতে পারা; গ্রহণযোগ্য দূরত্বে বাসস্থান; বিদ্যালয়, বাজার, বাসস্ট্যান্ড থাকা; বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের সুবিধা থাকা; কারখানার সামনে পর্যাপ্ত খোলা জায়গা থাকা; অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকা ইত্যাদি।