ফ্রিজ উৎপাদন বাড়াতে আরও বিনিয়োগের পরিকল্পনা আছে
ফ্রিজ এখন আর বিলাসপণ্য নয়। বাংলাদেশের ভোক্তাসাধারণের ঘরে ঘরে সবচেয়ে প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে ফ্রিজ। আমরা লক্ষ্য করেছি যে আমাদের ভোক্তাদের জীবনধারায় একটি সুস্পষ্ট পরিবর্তন এসেছে। এ ছাড়া দেশের বেশির ভাগ অঞ্চল বিদ্যুৎ–সুবিধার আওতায় চলে আসায় আমাদের ব্যবসার ক্ষেত্রও বড় হয়েছে। তাই গ্রাহকদের রুচি ও চাহিদার কথা ভেবে উন্নত প্রযুক্তির নতুন রেফ্রিজারেটর বাজারে আনতে সব সময়ে কাজ করছে সিঙ্গার। ফ্রিজ উৎপাদন বাড়াতে অদূর ভবিষ্যতে এই খাতে আরও বেশি বিনিয়োগ করার পরিকল্পনা আছে আমাদের।
কোরবানি ঈদ উপলক্ষে সিঙ্গার নতুন প্রযুক্তির এবং মডেলের বেশ কিছু ফ্রিজ ও ফ্রিজার এনেছে। নতুন সিরিজের এসব ফ্রিজ বাংলাদেশি ভোক্তাদের চাহিদা ও ব্যবহারের ধরন বিবেচনা করে বানানো হয়েছে। এসব ফ্রিজে ফল ও শাকসবজি তাজা রাখার পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য ভিটামিন সংরক্ষণ করার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তিকে আমরা বলছি, ফ্রেশ-ও-লজি ও নিউট্রিলক। ইউরোপীয় নকশা ও প্রযুক্তিতে তৈরি এই রেফ্রিজারেটরে মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক পরিবারের দৈনন্দিন জীবনযাপনকে আরও সহজ ও নির্বিঘ্ন করা। এই প্রথম বাংলাদেশি গ্রাহকদের জন্য এমন প্রযুক্তি চালু করেছে সিঙ্গার।
সিঙ্গারের ফ্রেশ-ও-লজি প্রযুক্তির মাধ্যমে ফ্রিজের শাকসবজি ও ফল ২০ দিন পর্যন্ত তাজা রাখা সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফ্রিজের বায়ুপ্রবাহ, তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়। ফলে ব্যবহারকারীদের এখন আর সবজির সতেজতা বা ক্ষতি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। আর ঘন ঘন সবজি কেনার ঝামেলা থেকেও রেহাই পাবেন তারা। তাই আধুনিক জীবনধারার জন্য এই প্রযুক্তি খুবই উপকারী হবে বলে আমি মনে করি।
আর রেফ্রিজারেটরের নিউট্রিলক প্রযুক্তির সাহায্যে ফলমূল ও শাকসবজিতে ভিটামিন সংরক্ষিত থাকে। আন্তর্জাতিক মান নিশ্চায়ক প্রতিষ্ঠান ইন্টারটেকের থেকে সিঙ্গারের এই প্রযুক্তি স্বীকৃত হয়েছে। সাধারণত দিনের বিভিন্ন সময়ে সূর্য থেকে নীল, সবুজ ও লাল আলো নির্গত হয়। সিঙ্গার ফ্রিজে থাকা নিউট্রিলক প্রযুক্তি এই প্রাকৃতিক আলো চক্র অনুকরণ করে দীর্ঘ সময়ের জন্য ভিটামিন সংরক্ষণ নিশ্চিত করতে কাজ করে। তাই বলা যায়, সিঙ্গার ফ্রিজের সাহায্যে গ্রাহকেরা আগের চেয়ে সহজে স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারবেন।
ঈদের কেনাকাটায় গ্রাহকদের জন্য আমরা বেশ কিছু সুবিধা দিচ্ছি। ফ্রিজ ও ফ্রিজার কেনার ক্ষেত্রে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১০০ শতাংশ ছাড় দিচ্ছি আমরা। পাশাপাশি বিনিময় অফারের মাধ্যমে সাইড বাই সাইড ও ননফ্রস্ট ফ্রিজ কেনার ক্ষেত্রে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা। এ ছাড়া ১২ মাসের কিস্তিসুবিধা ও ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।