মেশিন লার্নিংয়ে অংশীদার হচ্ছে ডিবিআই ও ব্রেনটয়

ডিবিআই ও ব্রেনটয়ের মধ্যে সম্প্রতি একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিজিটাল বিজনেস ইন্টেলিজেন্স (ডিবিআই) রিসার্চ প্রাইভেট লিমিটেড কানাডাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রেনটয়ের মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পণ্য ও সেবার প্রসারে যুক্ত হচ্ছে।

এ জন্য ডিবিআই ও ব্রেনটয়ের মধ্যে সম্প্রতি একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবিআই।

এই চুক্তি বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন ডিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রণব কুমার মণ্ডল। তিনি বলেন, ভবিষ্যৎ বিবেচনায় মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা অপরিসীম। আমরা আশা করছি, ডিবিআই ও ব্রেনটয় যৌথভাবে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারবে।

মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় কার্যক্রম, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণসহ আরও অনেক ক্ষেত্রে পরিবর্তন আনতে শুরু করেছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহরিয়ার রহমতউল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখার সুযোগ আমাদের হয়েছে। তাই আমরা আনন্দিত।

ব্রেনটয়ের মূল পণ্য এমআইওএসের উদ্দেশ্য হচ্ছে, লো কোড ও নো কোড প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করা। কানাডার এই কোম্পানি ব্যবসায় খরচ হ্রাস, দক্ষতা বৃদ্ধি ও লভ্যাংশ বাড়াতে একাধিক প্রতিষ্ঠানকে এমআইওএস শিখতে সাহায্য করে।

ব্রেনটয়ের সহপ্রতিষ্ঠাতা পদ্ম পল বলেন, আপনি কোড জানেন বা না জানেনসেটি মুখ্য নয়। যদি প্রযুক্তির বিষয়ে ন্যূনতম আগ্রহ থাকে, তাহলেই এটি আপনার জন্য। এমএলওএসের বৈশিষ্ট্য হচ্ছে, এটির মাধ্যমে সহজে বৃহৎ পরিসরের কাজের উপযোগী মডেল প্রস্তুত, স্থাপন এবং পর্যবেক্ষণ করা যায়।