মেশিনে বানানো কেক, হাতে তৈরি দেখিয়ে ভ্যাট ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেকের প্রতীকী ছবি।
সংগৃহীত।

হাতে তৈরি কেকের ভ্যাট হার ৫ শতাংশ। আর মেশিনে তৈরি কেকের ক্ষেত্রে তা ১৫ শতাংশ। ১০ শতাংশ ভ্যাট ফাঁকি দিতে তাই সুমিস হট কেক মেশিনে তৈরি কেককে হাতে তৈরি কেক দেখিয়ে রিটার্ন দিয়ে আসছিল। কিন্তু সম্প্রতি ভ্যাট গোয়েন্দারা প্রতিষ্ঠানটির ভ্যাট ফাঁকির কৌশল খুঁজে বের করেছেন। অজ্ঞাতনামা অভিযোগের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দারা প্রতিষ্ঠানটির উত্তরার কারখানা ও প্রধান কার্যালয়ে অভিযান চালান। আজ মঙ্গলবার ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুমিসের পক্ষ থেকে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের এ অভিযোগ অস্বীকার করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক শেখ শাহজালাল প্রথম আলোকে বলেন, একটা ক্রিম দেওয়া কেক কখনো পুরোপুরি মেশিনে তৈরি সম্ভব না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাট গোয়েন্দারা প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ১০ কোটি ৫২ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছেন। সুমিস হট কেক এত দিন হাতে কেক তৈরির ঘোষণা দিয়ে ভ্যাটের রিটার্ন জমা দিয়ে আসছিল। কিন্তু অভিযানে দেখা যায়, তারা কেক তৈরি করে মেশিনে।
তবে সুমিসের পক্ষ থেকে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের এ অভিযোগ অস্বীকার করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক শেখ শাহজালাল প্রথম আলোকে বলেন, ‘একটা ক্রিম দেওয়া কেক কখনো পুরোপুরি মেশিনে তৈরি সম্ভব না। স্বাস্থ্যবিধি মানতে কেকের খামি মেশানোর কাজটি মেশিনে করা হয়। আর কেক তৈরিতে সুষম তাপের জন্য ওভেন ব্যবহার করা হয়। এভাবে তৈরি করা কেককে মেশিনে তৈরি কেক বলার কোনো সুযোগ নেই। এর আগে ভ্যাট কার্যালয় থেকে কর্মকর্তারা এসে আমাদের কারখানা ও কেক তৈরি পদ্ধতি দেখে ৫ শতাংশ হারে ভ্যাট দেওয়ার বিষয়টিতে সম্মতি দেয়। কিন্তু এখন এসে ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা সেটি মানতে নারাজ।

ভ্যাট আইন অনুযায়ী, হাতে তৈরি কেকের ভ্যাট হার ৫ শতাংশ। আর মেশিনে তৈরি কেকের ক্ষেত্রে তা ১৫ শতাংশ।

এদিকে পরিদর্শনকালে ভ্যাট গোয়েন্দারা সুমিসের কারখানায় কেকের উপকরণ মেশানোর ৬টি মেশিন, একসঙ্গে ১০৫টি কেক তৈরির দুটি অটো ওভেন, একটি ক্রিম মেশানোর মেশিন দেখতে পান। এগুলো কেক বানাতে ব্যবহার করা হয়। এ ছাড়া কারখানাটিতে বিস্কুট বানানোর একটি বড় অটো ওভেনও ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভ্যাট গোয়েন্দারা বলছেন, সুমিজের কার্যালয় থেকে জব্দ করা নথি যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ৭ কোটি ১৩ লাখ ১৪৩ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। যার ওপর সুদ বাবদ পাওনা দাঁড়ায় ৩ কোটি ৩৯ লাখ টাকায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুমিসের কার্যালয় থেকে জব্দ করা নথি যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ৭ কোটি ১৩ লাখ ১৪৩ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। যার ওপর সুদ বাবদ পাওনা দাঁড়ায় ৩ কোটি ৩৯ লাখ টাকায়। ফলে সুমিস হট কেক থেকে আদায়যোগ্য অর্থের সর্বমোট পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি ৫২ লাখ টাকায়।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, অন্যান্য কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ১৫ শতাংশ হারে ভ্যাট দেয়। একই পদ্ধতি ব্যবহার করে সুমিস কেক তৈরি করায় অন্যান্য প্রস্তুতকারক ক্ষতির মুখে পড়েছেন।