শাহাদাৎ হোসেন আবারও চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম শাহদাৎ হোসেন, চেয়ারম্যান, বিটিটিএলএমইএ

বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান হিসেবে এম শাহদাৎ হোসেন পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি টাওয়েল টেক্সের ব্যবস্থাপনা পরিচালক। এম শাহদাৎ হোসেন তৃতীয়বারের মতো সংগঠনের সভাপতি হলেন।

বিটিটিএলএমইএর ৩১তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমেই এম শাহদাৎ হোসেনের নেতৃত্বাধীন ১১ সদস্যের পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটি ২০২২-২৩ মেয়াদের জন্য বিটিটিএলএমইএর পরিচালনার দায়িত্বে থাকবে।
নতুন কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন ডেবনএয়ার পেডিং অ্যান্ড কোয়ালিটিং সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইউব খান এবং ভাইস চেয়ারম্যান পদ পেয়েছেন আর সালাম ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাহারুল হক।

জানা যায়, গত ১৩ নভেম্বর চেয়ারম্যান পদে এম শাহদাৎ হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আইউব খান ও ভাইস চেয়ারম্যান পদে মো. মোজাহারুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন। তার আগে ১১ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নতুন কমিটির আট পরিচালক হলেন জাভেদ আক্তার আনসারী, এ কে এম মাহফুজুর রহমান, এমরানুল এহসান, মোহাম্মদ আনিসুর রহমান, নাসের কামাল, মমিন মিয়া, জেড ইউ সায়ীদ ও তানভীর আহমেদ।