আজ দাম কমার শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫৫০ কোটি ২০ লাখ টাকার। অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম দুদিনেই লেনদেন বেড়েছে।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ২৪৭ দশমিক ৭৫ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ৫৫ দশমিক ৮৩ পয়েন্ট। আজ এই সূচক ১২ দশমিক ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ২ হাজার ১৭ দশমিক ৮৩ পয়েন্ট। সূচকটি কমেছে ২০ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ২১৫টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ১০৭টির ও অপরিবর্তিত আছে ৬৮টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যহ্রাসের শীর্ষে আছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

মূল্যহ্রাসের দিক থেকে আজও শীর্ষে আছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। আজ এই শেয়ারের দাম কমেছে ৭ দশমিক ৮০ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ২৮ টাকা ২০ পয়সা। আজ দাম কমে হয়েছে ২৬ টাকা।

ডিবিএইচ ফার্স্ট

মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল। আজ এই শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৬ টাকা। আজ দাম কমে হয়েছে ৫ টাকা ৬০ পয়সা।

নিউ লাইন

মূল্যহ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে নিউ লাইন ক্লথিং। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৩ টাকা ৮০ পয়সা। আজ দাম কমে হয়েছে ৩ টাকা ৬০ পয়সা।

জিবিবি পাওয়ার

মূল্যহ্রাসের দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে জিবিবি পাওয়ার। আজ এই শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৭৯ শতাংশ। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৭ টাকা ৯০ পয়সা। আজ দাম কমে হয়েছে ৭ টাকা ৬০ পয়সা।

অ্যাপেক্স ট্যানারি

মূল্যহ্রাসের দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে অ্যাপেক্স ট্যানারি। আজ এই শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৬৬ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৭৩ টাকা ৬০ পয়সা। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম কমে হয়েছে ৭০ টাকা ৯০ পয়সা।

সংশোধনী: গতকাল ০২ ফেব্রুয়ারি এই সংবাদে লেখা হয়েছিল, দাম কমার শীর্ষে আছে মেঘনা পেট্রোলিয়াম। কিন্তু প্রকৃতপক্ষে দাম কমার শীর্ষে ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। এই অনিচ্ছাকৃত গড়মিলের কারণে আমরা দুঃখিত। বি.স।