আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭১২ কোটি ৩৪ লাখ টাকার। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার। গত রোববার লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার। অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম দুই দিন লেনদেন বৃদ্ধির পর আজ কমেছে।
আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ২৬৬ দশমিক ৬৭ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ১৮ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ৭০ দশমিক ৩৭ পয়েন্ট। আজ এই সূচক ১৪ দশমিক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ২ হাজার ২১ দশমিক ৭০ পয়েন্ট। সূচকটি বেড়েছে ৩ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ১৮৯টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত আছে ৫২টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যহ্রাসের শীর্ষে আছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল।
মূল্যহ্রাসের দিক থেকে আজও শীর্ষে আছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল। আজ এই শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৯২ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৫ টাকা ৬০ পয়সা। আজ দাম কমে হয়েছে ৫ টাকা ১০ পয়সা।
মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে ফার্স্ট ফাইন্যান্স। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৩ টাকা ৪০ পয়সা। আজ দাম কমে হয়েছে ৩ টাকা ২০ পয়সা।
মূল্যহ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৭০ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৪০ টাকা ৩০ পয়সা। আজ দাম কমে হয়েছে ৩৮ টাকা।
মূল্যহ্রাসের দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে ফিনিক্স ফাইন্যান্স। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ দশমিক ৪০ শতাংশ। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৩ টাকা ৭০ পয়সা। আজ দাম কমে হয়েছে ৩ টাকা ৫০ পয়সা।
মূল্যহ্রাসের দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে বে লিজিং। আজ এই শেয়ারের দাম কমেছে ৫ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৪ টাকা। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম কমে হয়েছে ৩ টাকা ৮০ পয়সা।