ইতিহাসের সবচেয়ে খারাপ মন্দা কাটিয়ে উঠছে এশিয়া প্রশান্ত অঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে চীন।
ছবি: রয়টার্স

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তার ইতিহাসের সবচেয়ে খারাপ মন্দা কাটিয়ে উঠছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

অবশ্য চলতি বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি পূর্বাভাস আরও নামিয়ে এনেছে আইএমএফ। সংস্থাটি বলছে এ বছর ঋণাত্মক ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। এর আগে তারা বলেছিল প্রবৃদ্ধি হবে মাইনাস ১ দশমিক ৬ শতাংশ।

আগামী বছর ঘুরে দাঁড়াবে অর্থনীতি। প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে। অবশ্য এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে চীন। সম্প্রতি চীনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে দেশটির অর্থনীতি।

তবে আশার কথা হচ্ছে আগামী বছর ঘুরে দাঁড়াবে অর্থনীতি। প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে। অবশ্য এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে চীন। সম্প্রতি চীনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে দেশটির অর্থনীতি।

তবে এই অঞ্চলেরই বেশ কিছু দেশের পরিস্থিতি এখনো ভালো হয়নি। বিশেষ করে ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া এখনো করোনা সংক্রমণ প্রতিরোধে লড়াই করছে। আইএমএফ বলছে, দাগগুলো গভীর হবে। মূলত বিনিয়োগ কমে যাওয়ায় বেশ নেতিবাচক প্রভাব পড়বে।

আইএমএফ বলছে,

  • ভারতের অর্থনীতি এ বছর ১০ দশমিক ৩ শতাংশ সংকুচিত হবে। এর আগে জুনে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এ সংকোচ সাড়ে চার শতাংশ হবে।

  • ফিলিপাইনের অর্থনীতি এ বছর ৮ দশমিক ৩ শতাংশ সংকুচিত হবে বলে মনে করা হচ্ছে। জুনে বলা হয়েছিল ৩ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে।

  • মালয়েশিয়ার প্রবৃদ্ধি হবে ঋণাত্মক ৬ শতাংশ। জুনে ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

চীনের প্রবৃদ্ধির ধারার কারণে আগামী বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে আশা করছে আইএমএফ।
ছবি: রয়টার্স
আরও পড়ুন

এ বছর এই অঞ্চলের অর্থনীতি কেবল মহামারি থেকেই না, মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ ও এই দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে ক্রমবর্ধমান বৈরিতার দ্বারাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সপ্তাহের শুরুতে, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের তথ্য প্রকাশ করেছে চীন। এতে দেখা যায় গত বছরের একই প্রান্তিকের তুলনায় দেশটির ৪ দশমিক ৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। আর চীনের এই প্রবৃদ্ধির ধারার কারণে আগামী বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে আশা করছে আইএমএফ।

বিবিসির এশিয়া বিজনেস রিপোর্টে আইএমএফের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক জনাথন অস্ট্রে বলেন, এটি এমন কিছু, যা রপ্তানিমুখী অঞ্চলের জন্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় ঝুঁকি হতে চলেছে। আমরা কেবল চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বরং বৃহত্তর প্রযুক্তিগত কেন্দ্রগুলোর ক্ষতির বিষয়ে উদ্বিগ্ন।

এই সপ্তাহের শুরুতে, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের তথ্য প্রকাশ করেছে চীন। এতে দেখা যায় গত বছরের একই প্রান্তিকের তুলনায় দেশটির ৪ দশমিক ৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। আর চীনের এই প্রবৃদ্ধির ধারার কারণে আগামী বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে আশা করছে আইএমএফ। অবশ্য এখানে কিছু বিষয় এখনো অনিশ্চিত আছে। করোনা পরিস্থিতি কোন দিকে যায়, তা–ও দেখার আছে।