চাকরি স্থায়ী হলো ২৬০ চিকিৎসকের

চিকিৎসক
প্রতীকী ছবি

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ২৬০ চিকিৎসককে চাকরিতে স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নোক্ত ২৬০ জন কর্মকর্তার চাকরি বিসিএস নিয়োগবিধি ১৯৮১-এর বিধি ৭(১) ও ৭(২) এবং ৮(এইচ) অনুসারে তাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ থেকে স্থায়ী (কনফার্ম) করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।’

২৬০ চিকিৎসকের তালিকা এখানে দেখুন.pdf
আরও পড়ুন