সাউথইস্ট ব্যাংক ২ পদে নেবে নারী কর্মী, লাগবে না অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক লিমিটেড নারী কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-২ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে জনবল নেওয়া হবে। শুধু নারী প্রার্থীরা এ দুই পদে আবেদন করতে পারবেন।

পদের নাম:  ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-২

পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০–র স্কেলে কমপক্ষে ২.৮০ সিজিপিএ থাকতে হবে। তবে একটি সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

বেতন: শিক্ষানবিশকালে প্রথম বছর বেতন ২৮,০০০ টাকা। পরের বছর ৩২,০০০ টাকা। দুই বছর পর বেতন হবে ৩৭,০০০ টাকা।

আরও পড়ুন

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ২.৮০ সিজিপিএ থাকতে হবে।

বেতন: শিক্ষানবিশকালে প্রথম বছর বেতন ২৬,০০০ টাকা। পরের বছর ৩০,০০০ টাকা। দুই বছর পর বেতন হবে ৩৬,০০০ টাকা।

আরও পড়ুন

যেভাবে আবেদন

আগ্রহী ও যোগ্য নারী প্রার্থী অনলাইনে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময় :৩১ আগস্ট, ২০২৩।