শিল্প মন্ত্রণালয়ের অধীন রাজস্ব খাতে ৩৩ পদে নিয়োগ, দেখে নিন বিস্তারিত
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০১
২. কম্পিউটার অপারেটর-০১
৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৪
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১২
৫. গাড়িচালক-০২
৬. ডুপ্লিকেটিং ফটোকপি অপারেটর-০১
৭. রেকর্ড সার্টার-০২
৮. অফিস সহায়ক-০৮
৯. নৈশ প্রহরী-০২
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরুর তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।
*আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে