কুয়েটে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি, ৩৬ পদে আবেদনের সুযোগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) তাদের বিভিন্ন অনুষদ ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধ্যাপক থেকে প্রভাষক পর্যন্ত ৩০টি ক্যাটাগরিতে মোট ৩৬ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ ও পদ অনুযায়ী শূন্য পদের তালিকা
ক্রমিক পদের নাম ও বিভাগ পদের সংখ্যা
১ অধ্যাপক, লেদার ইঞ্জিনিয়ারিং ১টি
২ অধ্যাপক, আর্কিটেকচার ১টি
৩ সহযোগী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং ১টি
৪ সহযোগী অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১টি
৫ সহযোগী অধ্যাপক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ১টি
৬ সহযোগী অধ্যাপক, লেদার ইঞ্জিনিয়ারিং ১টি
৭ সহযোগী অধ্যাপক, আর্কিটেকচার ১টি
৮ সহযোগী অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১টি
৯ সহকারী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ২টি
১০ সহকারী অধ্যাপক, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ২টি
১১ সহকারী অধ্যাপক (অধ্যাপকের বিপরীতে), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১টি
১২ প্রভাষক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ১টি
১৩ প্রভাষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৩টি
১৪ প্রভাষক (অধ্যাপকের বিপরীতে), বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ১টি
১৫ প্রভাষক, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১টি
১৬ প্রভাষক (অধ্যাপকের বিপরীতে), ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১টি
১৭ প্রভাষক (অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের বিপরীতে), আর্কিটেকচার ২টি
১৮ প্রভাষক, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ১টি
১৯ প্রভাষক (সহযোগী অধ্যাপকের বিপরীতে), মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ১টি
২০ প্রভাষক (অধ্যাপকের বিপরীতে), আইআইসিটি ১টি
২১ প্রভাষক, গণিত ১টি
২২ প্রভাষক (হিসাববিজ্ঞান), মানবিক ও ব্যবসায় বিভাগ ১টি
২৩ প্রভাষক (অবকাশরিক্তি), সিভিল ইঞ্জিনিয়ারিং ১টি
২৪ প্রভাষক (অবকাশরিক্তি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২টি
২৫ প্রভাষক (অবকাশরিক্তি), ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১টি
২৬ প্রভাষক (অবকাশরিক্তি), আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ১টি
২৭ প্রভাষক (অবকাশরিক্তি), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ১টি
২৮ প্রভাষক (অবকাশরিক্তি), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১টি
২৯ প্রভাষক (অবকাশরিক্তি), বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ১টি
৩০ প্রভাষক (অবকাশরিক্তি), রসায়ন বিভাগ ১টি
আবেদনের যোগ্যতা জানবেন যেভাবে
কুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনার শর্তাবলি আলাদা। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল careers.kuet.ac.bd-এ গিয়ে প্রতিটি পদের বিপরীতে বিস্তারিত যোগ্যতা দেখে নিতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট www.kuet.ac.bd থেকেও এই তথ্য সংগ্রহ করা যাবে।
আবেদনের নিয়ম ও ফি
আগ্রহী প্রার্থীদের careers.kuet.ac.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ১ থেকে ১১ নম্বর পদের জন্য ১,০০০ টাকা এবং ১২ থেকে ৩০ নম্বর পদের জন্য ৮০০ টাকা ফি প্রদান করতে হবে।
হার্ডকপি জমা দেওয়ার শর্ত
অনলাইনে আবেদন শেষে এর প্রিন্ট কপি (অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের জন্য ১০ সেট এবং অন্যান্য পদের জন্য ৬ সেট) ২১ মে ২০২৬ বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
সময়সীমা
অনলাইনে আবেদন: ২০ মে ২০২৬ (রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত।
হার্ডকপি জমা: ২১ মে ২০২৬ (বিকেল ৫টা) পর্যন্ত।