বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি তিস্তা বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩। আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: রেজিস্ট্রার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

দেশি বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/পিএইচডি ডিগ্রি। বিশ্ববিদ্যালয় প্রশাসনে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা; অথবা কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা; অথবা ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

ন্যূনতম ৩৫ বছর।

২. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

দেশি বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/পিএইচডি ডিগ্রি। পরীক্ষা পরিচালনা ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ব্যবস্থাপনায় সক্ষম হতে হবে। সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

ন্যূনতম ৩৫ বছর।

৩. পদের নাম: উপপরিচালক (অর্থ, নিরীক্ষা ও হিসাব)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ভ্যাট, ট্যাক্স, এসডি, টিডিএস–সংক্রান্ত কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

বয়সসীমা

ন্যূনতম ৩০ বছর।

বেতন-ভাতা

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে অথবা ই-মেইলে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৩ জুন ২০২৬

সাক্ষাৎকারের তারিখ

২৫ জুন ২০২৬

**শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন