৪৭তম বিসিএস প্রিলির তারিখ দ্বিতীয়বারের মতো পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৭তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার তারিখ দ্বিতীয়বারের মতো পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন হওয়ার কথা ছিল। এরপর সেটি পিছিয়ে ৮ আগস্ট করা হয়। আজ আবার পিছিয়ে ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।

আরও পড়ুন

৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

বর্তমানে চারটি বিসিএস পরীক্ষার জট লেগেছে। এর মধ্যে কোনো কোনো বিসিএসের কার্যক্রম চলছে সাড়ে তিন বছর ধরে। এগুলোর মধ্যে ৪৪ তম, ৪৫তম ও ৪৬ তম বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। সর্বশেষ গত নভেম্বরে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন