নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশের ১ সপ্তাহে স্থগিত

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে। গত সোমবার (১৫ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতের কারণ জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ৯ জুন ২০২৬ তারিখে প্রকাশিত ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন গ্রহণ, পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ট সব কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। নিয়োগ কার্যক্রম পুনরায় শুরু হলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ৯ জুন ২০২৬ তারিখে ৮ পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ছিল ২৯ জুন ২০২৬।

পদগুলো হলো—

১. সহযোগী অধ্যাপক (বিভাগ ও পদসংখ্যা: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-১, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ-১)

২. সহকারী অধ্যাপক (বিভাগ ও পদসংখ্যা: আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-১, উন্নয়ন অধ্যয়ন বিভাগ-১)

৩. প্রভাষক (বিভাগ ও পদসংখ্যা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-১)

৪. পরিচালক (বিভাগ ও পদসংখ্যা: পরিকল্পনা ও উন্নয়ন-১)

৫. উপপরিচালক (বিভাগ ও পদসংখ্যা: অর্থ ও হিসাব-১)

৬. সহকারী প্রকৌশলী (বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল-১)।

আরও পড়ুন