মেডিক্যাল অফিসার পদে বাছাই পরীক্ষার সূচি ও নির্দেশনাবলি প্রকাশ পিএসসির
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের ‘মেডিক্যাল অফিসার’ পদে বাছাই পরীক্ষার (এমসিকিউ) সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জুলাই ঢাকার সাতটি কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাছাই পরীক্ষার বিস্তারিত
পদের নাম ও গ্রেড: মেডিক্যাল অফিসার (৯ম গ্রেড)
তারিখ ও সময়: ৭ জুলাই ২০২৬, বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
পরীক্ষাকেন্দ্রের নাম
১. শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।
২. শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।
৩. গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা।
৪. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ৩১২/৩, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।
৫. গণভবন সরকারি উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।
৬. মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
৭. নন–ক্যাডার ভল্টরুম–২–এর সামনে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
নির্দেশাবলি
১. পরীক্ষার্থীদের বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। বেলা ২টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৩. পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ব্যাগ বা ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মানিব্যাগ, মুঠোফোন, ঘড়িসদৃশ মুঠোফোন, গয়না, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এবং এর সদৃশ কোনো কিছু, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। কান খোলা রাখতে হবে।
৫. প্রবেশপত্রে উল্লিখিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য। বাছাই পরীক্ষার জন্য প্রযোজ্য নয়।
৬. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ২৮ জুনের মধ্যে অফিস চলাকালে শ্রুতলেখকের জন্য কমিশন সচিবালয়ের ঢাকায় প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট–১০ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনায় নিয়ে কর্ম কমিশন থেকে শ্রুতলেখক প্রদান করা হবে।
আসন বণ্টনসহ বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন এ ঠিকানায়।