এমটিবিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, স্নাতকে আবেদন
বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ‘রিলেশনশিপ অফিসার টু রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ২২ ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: রিটেইল সেলস, লিয়াবিলিটি
পদের নাম: রিলেশনশিপ অফিসার টু রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের যোগ্যতা
উইজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই।
ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।