কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চাকরির পরীক্ষা স্থগিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৩১ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১. খিলগাঁও মডেল কলেজ, ২. খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ৩. খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, ৪. খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা ৫. মডেল হাইস্কুল খিলগাঁও, ঢাকা কেন্দ্রে ৩১-১-২০২৬ তারিখে অনুষ্ঠেয় প্রধান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেট, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। এ ছাড়া ৬-২-২০২৬ তারিখে অনুষ্ঠেয় সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, হিসাবরক্ষক, গাড়িচালক, অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। ২ তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

আরও পড়ুন