প্রাথমিকের খাগড়াছড়ি জেলার চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৩৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৩৭ জন নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে গত ৮ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষা এবং ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ৩৩৭ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ৬ অক্টোবরের পরিষদ সভার অনুমোদনক্রমে অনতিবিলম্বে নিয়োগ আদেশ জারি করা হবে। প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে গঠিত বাছাই ও নিয়োগ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে।

আরও পড়ুন