বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, নির্বাচিত প্রার্থী ২৫৫

রেলফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস। এ পদে মোট নির্বাচিত প্রার্থী ২৫৫ জন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন

প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা—

নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রয়োজনীয় কাগজপত্র এবং চারিত্রিক তথ্যাদি (পুলিশ ভেরিফিকেশন) যাচাই করা হবে। এ ছাড়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। কোনো প্রার্থীর প্রদত্ত তথ্যে ভুল বা জালিয়াতি প্রমাণিত হলে তার সাময়িক সুপারিশ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।