৮ ব্যাংক নেবে ৯৭৪ জন, প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ল

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসারের (জব আইডি ১০২০১) ৯৭৪টি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা ২৩ জুন থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত  করা হয়েছে। পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষাকেন্দ্র–সংক্রান্ত তথ্য–পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ওই আট ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

আরও পড়ুন
আরও পড়ুন