ফরেন সার্ভিস একাডেমি ও সংসদ সচিবালয়ের তিন পদে নিয়োগের ফল প্রকাশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমি ও জাতীয় সংসদ সচিবালয়ের তিন ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট চার প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমির ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’ পদে একজন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের ‘সহকারী গবেষণা ও শিক্ষা অফিসার’ পদে একজন ও ‘ডেটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার’ পদে দুজন প্রার্থী সাময়িকভাবে মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।